শাহ আমানতে বাংলাদেশ বিমানে ৬ কেজি সোনা

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সীটৈর নীচ থেকে ৫কেজি ৬শ গ্রাম সোনা উদ্ধার করেছে। শুল্ক ও গোয়েন্দা বিভাগ ৫কেজি ৬গ্রাম ওজনের ৪৮টি সোনার বার উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক বিভাগ। আজ শনিবার (১০ মার্চ )সকালে জেদ্দা থেকে আসা বিমানের একটি আসনের নীচ থেকে এ সোনা পাওয়া যায়।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক আরিফুল ইসলাম জানান, আজ শনিবার সকালে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট থেকে এসব সোনা জব্দ ও সন্দেহভাজন হিসেবে ছয়জন যাত্রীকে আটক করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান বলেন, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ফ্লাইটে স্বর্ণ থাকার বিষয়টি জানানো হলে, সাথে সাথে নিরাপত্তা কর্মকর্তা এবং শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের নিয়ে আমরা সেই ফ্লাইটটিতে গিয়ে সব যাত্রীকে নামিয়ে আনি। সংশ্লিষ্ট আসনের যাত্রী ও আশপাশের আরো ৫জন যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.