দেশে ইসলামী শিক্ষার প্রচার-প্রসারে সোনা মিয়া চৌধুরী ছিলেন অন্যতম

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  চন্দনাইশের আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:)’র বার্ষিক ফাতেহা শরিফ উপলক্ষে আলোচনা সভা বরকল ছালমতিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ৫ মার্চ সোমবার ।

প্রাশিপ’র সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা জিএম শাহাদত হোসাইন মানিক’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মুহাম্মদ মনসুর আলম, প্রাশিপ’র সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ জাহেদুল আলম,অর্থ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল মুবিন, মুহাম্মদ শাহাদাত হোসেন মুন্না, মুহাম্মদ মাজহার হেলাল, হাফেজ মুহাম্মদ শফিউল করিম খান, হাফেজ মুহাম্মদ আবদুল কাদের, হাফেজ মুহাম্মদ মঈনুদ্দীন খান, মুহাম্মদ রমজান আলী খান, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ রবিউল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার আলোয় দেশ ও জাতির সফলতার চাবিকাঠি ও পথ নির্দেশক। পারিত্রিক কল্যাণের স্বর্ণদ্বার করায়াত্তে শিক্ষার বিকল্প নেই। মহান আল্লাহ তায়ালা শিক্ষা অর্জনের নির্দেশনা দিয়েছেন ও মহানবী (দ:) আদর্শিক সমাজ গঠনেও নৈতিক উৎকর্ষ সাধনে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন।

এ আলোকে বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচার-প্রসারে যে সব মহান মনিষীরা এগিয়ে এসেছেন তাদের মধ্যে আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:) ছিলেন অন্যতম। তিনি ১৯৬৮ সালে বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন।

প্রাশিপ কর্মকর্তাগণ আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:)’র অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে “প্রাশিপ” অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রাশিপ কর্মকর্তাগণ আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:) ও মরহুম ফরিদুল আলম চৌধুরীর মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ, মিলাদ কিয়াম করেন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনসুর আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.