বেগম জিয়ার মুক্তির দাবীতে ১৫ মার্চ চট্টগ্রামে জনসভা 

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ   চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। আমরা জনসভা সফল করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আশাকরি প্রশাসন আমাদের সুশৃংখলভাবে জনসভা সফল করতে সহযোগিতা করবেন।

তিনি আজ  ১০ মার্চ শনিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে ১৫ মার্চের লালদীঘি মাঠের জনসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি আরো বলেন, সাজানো মামলার রায়ের পর দেশনেত্রী বেগম জিয়ার নির্দেশে বিএনপি সর্বাত্মক শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মর্সূচি পালন করে যাচ্ছে।

বর্তমান সরকার বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচিও যথাযথভাবে পালন করতে দিচ্ছে না। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিতে প্রশাসন অহেতুক বাঁধার সৃষ্টি করছে। তিনি বলেন, বেগম জিয়াকে কারাগারে কারাবন্দি করার পর সরকার বিএনপিকে অপ্রস্তুত রেখে আরেকটি ৫ জানুয়ারী মার্কা নির্বাচনের পাঁয়তারা করছে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন,অসুস্থ ও বয়স্ক বেগম জিয়াকে এভাবে কারাগারে রেখে মানসিক নির্যাতন করা মানবাধিকারের চরম লঙ্গন। দেশনেত্রী যাতে শিগগীরই কারাগার থেকে মুক্তি লাভ না করেন সে জন্য আদালতের নথি পাঠাতে কালক্ষেপন করছে সরকার। নিু আদালতের গড়িমসি সু-স্পষ্টভাবে প্রমাণ করে সরকারই নথি পাঠাতে বিলম্বের কলকাঠি নাড়ছে। তিনি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন ধরে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে আসছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ,মোঃ মিয়া ভোলা, সামছুল আলম,হাজী মোঃ আলী, জয়নাল আবেদীন জিয়া,নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দীকি মক্কী, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, সৈয়দ আহমদ, মাহাবুব আলম, নাজিম উদ্দিন আহমেদ,

নিয়াজ মো. খাঁন, কামাল উদ্দিন কন্ট্র:, অধ্যাপক নরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, এম এ হান্নান, যুগ্ম সম্পাদক, মো:শাহ আলম, ইস্কান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম দুলাল, মো: আবুল হাশেম, মনজুর আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, মোশারফ হোসেন দিপ্তি, গাজী মো: সিরাজ উল্লাহ ,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,হাজী মো: তৈয়ব, প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মবিন,

মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারন সম্পাদিকা জেলি চৌধুরী, শেখ নুর উল্লা বাহার, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, হাজী মো: সালাহ উদ্দিন, হাজী বাবুল হক, মোশারফ হোসেন ডেপতি, মামুনুল ইসলাম হুমায়ুন, কাউন্সিলর মো:আজম, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, প্রমুখ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.