শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার

0

আন্তর্জাতিক ডেস্ক:: নিজেদের এক গুপ্তচরকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগের মুখে থাকা রাশিয়ার শতাধিক কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যসহ ২০টির বেশি দেশ। এর মধ্যে সবচেয়ে বেশি একসঙ্গে ৬০ জন কূটনীতিক বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার এত বেশি সংখ্যক কূটনীতিককে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একসঙ্গে বহিষ্কার করার ঘটনা এবারই প্রথম।

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর সোভিয়েত আমলের দুর্লভ নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে কূটনীতিক বহিষ্কারের ঘটনাকে উস্কনিমূলক অভিহিত করে আসছে রাশিয়া। তারা পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুশিয়ারি দিয়েছে।

এ প্রেক্ষিতে চলতি মাসের শুরুতে ২৩ রুশ কূটনৈতিক বহিষ্কার করে যুক্তরাজ্য। সে ধারাবহিকতায় বিভিন্ন দেশ থেকে বহিষ্কৃত হচ্ছেন রুশ কূটনীতিকরা। সর্বশেষ অস্ট্রেলিয়া রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের তালিকায় যুক্ত হয়েছে।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা রাশিয়ার নার্ভ এজেন্ট ব্যবহারের বিষয়টিতে একমত হন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের অভিযোগ, পুতিনের সরকার আমাদের (পশ্চিমা দেশ) সবার স্বার্থ ও রীতির বাইরে গিয়ে ইউরোপের ভিতরে এবং গোটা বিশে^ বিদ্বেষ ছড়াচ্ছেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে তাদের কূটনীতিক বহিষ্কারে অংশ নেয়া সব দেশের বিরুদ্ধেই পাল্টা ব্যবস্থা নেবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে।

চলতি মাসের শুরুতে ২৩ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয় যুক্তরাজ্য। সোমবার আরো কয়েকটি দেশ একই ধরণের পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়।

এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬০ জন, ফ্রান্স ৪ জন, জার্মানি ৪ জন, পোল্যান্ড ৪ জন, চেক প্রজাতন্ত্র ৩ জন, লিথুয়ানিয়া ৩ জন, ডেনমার্ক ২ জন, নেদারল্যান্ডস ২ জন, ইতালি ২ জন, স্পেন ২ জন, এস্তোনিয়া ১ জন, ক্রোয়েশিয়া ১ জন, ফিনল্যান্ড ১ জন, হাঙ্গেরি ১ জন, লাটভিয়া ১ জন, রোমানিয়া ১ জন এবং সুইডেন ১ জন রুশ কূটনীতিক বহিষ্কার করছে।

কানাডা ৪ জন এবং রাশিয়া থেকে আরো ৩ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ইউক্রেন ১৩ জন, আলবেনিয়া ২ জন, অস্ট্রেলিয়া ২ জন, নরওয়ে ১ জন, মেসিডোনিয়া ১ জন কূটনীতিক বহিষ্কার করছে। এছাড়া আইসল্যান্ড রাশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা স্থগিত করছে।

অস্ট্রিয়া, গ্রীস ও পর্তুগাল যুক্তরাজ্যকে সমর্থন দিলেও কোনো রুশ কূটনীতিককে বহিষ্কার করবে না বলে জানিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.