নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:: চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। গতকাল ২৬ মার্চ সকালে চন্দনাইশ সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ভুইয়া, উপজেলা আ’লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, কৃষকলীগ সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, এলডিপি ও অঙ্গসংগঠন। তাছাড়া দোহাজারী পৌরসভা, দোহাজারী আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয়, গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জেলা আওয়ামী মক্কা প্রবাসী লীগ, প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা, আলামিন শিশু নিকেতন, চন্দনাইশ স্পোটিং ক্লাব, চন্দনাইশ সংগীত নিকেতন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন।
উপজেলা প্রশাসন ঃ চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পর কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচনা করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। পরে কুচকাওয়াজ, ডিসপে, শাররিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, ওসি আবদুল্লাহ আল মামুন ভুইয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, দক্ষিণ জেলা আ’লীগের সহসভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ।
উপজেলা আ’লীগ ঃ উপজেলা আওয়ামী লীগের সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, আবদুল কৈয়ুম চৌধুরী, পৌর আ’লীগ আহবায়ক এ কায়সার উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান চৌধুরী, এড. নজরুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, আ’লীগ নেতা সমীরণ দাশ তপন, এড. আবু ছালেহ, নবাব আলী, আবদুর রহমান, জাকের হোসেন চৌধুরী, জাকের হোসেন কমরু, মো. সেলিম উদ্দীন, মো. শাহাজাহান, সাইফুদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিস মেম্বার, লুৎফুন্নেছা চৌধুরী, শাহানা আকতার, শাহাদাত নবী খোকা প্রমুখ।
আল আমিন শিশু নিকেতন ঃ পাঠানদন্ডি আল আমিন শিশু নিকেতনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অধ্যক্ষ সুর্নিমল বড়–য়ার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আবুল বশর সিকদার, সেলিম উদ্দীন চৌধুরী, মেম্বার নাছিম উদ্দীন সিকদার, আবু তাহের, আবু ছাদেক, মাহাবুবুল আলম, অভিভাবক নিপু বড়–য়া, শিক্ষক যথাক্রমে জিনু গুপ্তা, শাহেদুর রহমান, নুর মোহাম্মদ, লোপা বড়–য়া, আয়শা আকতার, উর্মি আকতার, শারমিন আকতার, ডালিয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিকে চন্দনাইশ উপজেলার ঐতিহাসিক গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচরন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্ভোদক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৮ যথাযযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বি বাংলাদেশের ভাইচ প্রেসিডেন্ট জনাব আবদুল কৈয়ুম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু তাহের চৌধুরী, আবদুল মজিদ শাহ্ রেজাউল করিম চৌধুরী দুলাল, কৌহিনুর আকতার, শিক্ষক পরিষদ সম্পাদক শাহজাহান আজাদের সঞ্চালয় বক্তব্য রাখেন। সহকারী প্রধান শিক্ষক মহাম্মদ মতিন, সিনিয়র শিক্ষক আবুল কালাম চৌধুরী, রতন বিকাশ চৌধুরী, নুরুল ইসলাম, রনজিত কুমার দে, মিতা বড়–য়া হামিদা বিনতে মাহবুব, শেষ প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যমে পুষ্কার বিতরণ করেন।
এ বিভাগের আরও খবর
