রাউজানে গাভীর মৃত্যুতে তদন্ত !

0

এম বেলাল উদ্দিন, রাউজান: রাউজান উপজেলা প্রাণী সম্পদ বিভাগের অফিস সহকারীর ভূল চিকিৎসায় একটি গাভীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে। ২৮ মার্চ অভিযোগটি দায়ের করেন উপজেলার ডাবুয়া ইউনিয়নের মনু হাজী বাড়ীর গোলাম কিবিরিয়া ফাহিম নামের এক ব্যাক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা অভিযোগ গ্রহন করে দ্রুত ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের র্সাজন লেলিন দে’কে রির্পোট দেয়ার নির্দেশ দিয়েছেন।

২৯ মার্চ সকালে গাভীটির ময়না তদন্ত করবেন বলে জানান ভেটানারী র্সাজন লেলিন দে। জানা যায়, প্রায় দুই লাখ টাকা দামের অষ্টোলিয়ান জাতের গাভীটি খাওয়ার অনিহা দেখা দিলে গাভীর মালিক ফাহিম উপজেলা প্রাণী সম্পদ বিভাগের অফিস সহকারী নাছির উদ্দিনকে ফোন করে।

এসময় নাছির গাভীটি দেখতে ফাহিমের বাড়ীতে যায়। গাভীর পরিক্ষা নিরিক্ষা করে ঐ অফিস সহকারী জানান গাভীটির জ্বর হয়েছে। তাকে এন্টিভাইটিক দিতে হবে। ঐ সিকিৎসক ঔষধসহ ইনজেকশন পুশ করে গাভীটিকে। এরপর থেকে গাভীটির পেট ফুলে বুধবার সকালে মৃত্যুরকোলে ঢলে পরে।

গাভীটির একটি ৫মাস বয়সী বাচুর রয়েছে। ফাহিম জানান, গাভীটি থেকে প্রতিদিন দুই দফায় বিশ লিটার দুধ পাওয়া যেত। ঐ দুধের টাকায় আমাদের সংসার চলতো। গাভীর মৃত্যুর কারণ জানাতে চাইলে নাছির জানান, কালো জ্বরে গাভীটির মৃত্যু হতে পারে। আমি চেষ্টা করেছি গাভীকে বাঁচাতে। তার দাবি ভূল চিকিৎসার কারণে গাভীর মৃত্য হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.