আখতারুজ্জামান বাবুর কবরে সিইউএফএল সিবিএ নেতার শ্রদ্ধা

0

আনোয়ারা প্রতিনিধি, সিটি নিউজ :: বর্ষীয়ান রাজনীতিবিদ,আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সিইউএফএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (স্বতন্ত্র) মো.ইমরান খান।

আজ শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামস্থ কবরে পুস্পমাল্য অর্পণের পর জেয়ারত শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা জানে আলম জনি,সিইউএফএল এমপ্লয়ী ফরহাদ চৌধুরী হুমায়ুন,রাশেদুল মোস্তফা,শামীম,যুবলীগ নেতা এনাম,ইসমাঈল,আনিস,খোরশেদ,সিরাজ,হেলাল,জিয়াউল করিম,আজিজ,আবুল কালাম,কায়সার,ছাত্রলীগ নেতা এরশাদ,সাজ্জাদ,নঈম উদ্দিন, শহীদুল ইসলাম, জসিম,হিরো,জাহিদ,আরবিন, কায়সার,পেয়ার আহমদ, ওবায়দুল,আরিফ, আরমান,ফয়সাল,শাহীন, দিদার,রিফাত,মফিজ,শহিদ ও ইব্রাহিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.