সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মাসুদ পারভেজ নয়ন (২০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে জাফর নামের আরো একজন।
নিহত নয়ন উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
জানাযায়, আজ শুক্রবার (২০ এপ্রিল) দুপুর একটার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নয়ন গুরুত্বর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহত যুবককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নয়ন ও আহত জাফর এর বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নে।
