সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে এলাকাবাসী।
আজ সোমবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের কাজী দিদারের বাড়ীতে ব্যবসায়ী জসিম উদ্দিন এর ঘর থেকে এ অজগর সাপটি আটক করা হয়।
প্রত্যাক্ষ্যদর্শী ” আমাদের ভাটিয়ারী ” পেইজের এডমিন মামুনুর রশিদ (মামুন) জানান , দুপুরে জসিম এর ঘরের সিলিং এর সাথে পেঁচানো অবস্থায় অজগর সাপটিকে দেখে ছোট বাচ্চারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এসময় তাদের চিৎকারে আশপাশের বেশ কিছু যুবক একত্রিত হয়ে দীর্ঘ চেষ্টার পর অজগর সাপটিকে আটক করে।
তিনি আরো জানান, নির্বিচারে বনাঞ্চল ধ্বংস, পাহাড়ে কাদ্যের অভাব ও বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়াতে প্রাইশই এখন লোকালয়ে অজগর চলে আসে। যা স্থানীয়দের মাঝে আতঙ্কের কারন হয়ে দাড়িয়েছে। আটককুত আজগর সাপটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
এ বিভাগের আরও খবর
