ঐতিহাসিক জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন
নিজস্ব প্রিতেবদক, সিটি নিউজ :: ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১০৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন। তিনি কুমিল্লার শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ান হন।
বিকাল ৫ টা ৪৭ মিনিটে ঐতিহাসিক বলী খেলা সমাপ্ত হয়।
আজ বুধবার (২৫ এপ্রিল) বিকেল চারটায় বলীখেলার উদ্বোধন করেন সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. মাসুদুল হাসান।
এবারের খেলায় দেশের স্বনামধন্য ৮৬ জন বলী অংশ নেন। বলী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে বলীখেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৪০০ বর্গফুটের ৫ ফুট উঁচু বালুর মঞ্চে শুরু হয় প্রথম পর্বের খেলা। এতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৮৬ জন বলী অংশ নেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন সাবেক কাউন্সিলর মো. আবদুল মালেক।
