চন্দনাইশে ৩ সাজাপ্রাপ্ত আসামী আটক

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ ::  চন্দনাইশ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ সাজা প্রাপ্ত আসামীকে আটক করে।

শনিবার (২৮ এপ্রিল) বিকালে এসআই মো. ওমর ফারুকের নেতৃত্বে ১০ লক্ষ টাকা জরিমানা ও ৪ মাসের সাজা প্রাপ্ত আসামী দক্ষিণ হাশিমপুর মৃত হোসেন আলীর ছেলে, হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আলীকে আটক করে।

অপরদিকে সন্ধ্যায় ২ লক্ষ টাকা জরিমানা ও ৪ মাসের সাজা প্রাপ্ত আসামী দোহাজারীর মৃত নুরুন্নবী চৌধুরীর ছেলে, এস জে টাওয়ারের সত্বাধিকারী আবু সুফিয়ান চৌধুরীকে সাতকানিয়া কেরাণীহাট থেকে আটক করে।

এদিকে এএস আই আবদুল মতিন কেশুয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার টাকা জরিমানা ও ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী কেশুয়া এলাকার মৃত আকবর হোসেনের ছেলে সামশুল আলমকে আটক করে।

আটককৃত আসামীদেরকে আজ ২৯ এপ্রিল আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.