ডিআইজি’র সাথে আরএফ-পুলিশ প্লাজা ব্যবসায়ীর সাক্ষাৎ

0

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর নন্দনকানন আরএফ-পুলিশ প্লাজা ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ২৪ এপ্রিল সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বীর মুক্তিযোদ্ধা ড. মনির-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার কার্যালয়ে নেতৃবৃন্দকে তিনি অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, আরএফ-পুলিশ প্লাজা একটি অত্যাধুনিক শপিং মল। যাতায়াত সুবিধা এবং মনোরম পরিবেশে স্থাপিত এ শপিং মলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নবগঠিত নেতৃবৃন্দের ব্যবসায়িক দক্ষতা, সুযোগ্য নেতৃত্বে এ শপিং মল চট্টগ্রামের অন্যতম আধুনিক ব্যবসা কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় ও সাক্ষাতকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আবদুল কাদের, সিনিয়র সহ-সভাপতি-বাপ্পি আহমেদ, সহ-সভাপতি গৌতম কান্তি চন্দ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান সাকিব, সহসাধারণ সম্পদক প্রশান্ত দাশ রনি, সহ অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এএসএম রুকুন উদ্দিন প্রমুখ। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির উজ জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.