মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাফর চৌধুরীর ইন্তেকাল

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা নিবাসী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিস বিরোধী আন্দোলনের নেতা, এলাকার অত্যন্ত খ্যাতিমান প্রবীণ ব্যক্তিত্ব জাফর আহমেদ চৌধুরী (৯২) আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে  ঘোড়ামরা গ্রামের পারবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুম জাফর আহমেদ চৌধুরী শিপ ব্রেকিং ও পোশাক শিল্প ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।
এদিকে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাফর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূইয়া, বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ,সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহমেদ, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন চৌধুরী, চাটঁগার বানী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সেকান্দর হোসাইন,সাধারণ সম্পাদক সৌমত্র চক্রবর্তী, সাবেক সভাপতি মাহমুদুল হক,ফোরকান আবু, এম হেদায়েত,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক নের্তৃবৃন্দ।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.