আনোয়ারা প্রতিনিধি:: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ,বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় কোরআনখানি,দোয়া মাহফিল,পুস্পার্ঘ অর্পণ,কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ,অঙ্গসংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। পরে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের উদ্যোগে বন্দর কমিউনিটি সেন্টারে কেক কেটে এ মহান নেতার জন্মবার্ষিকী পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম,উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু,উপজেলা যুবলীগের সভাপতি শওকত ওসমান,সহ-সভাপতি নিজামুল হক,শফিউল আজম,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দৌলা রিপন,সাংগঠনিক সম্পাদক অনুপম বাবু,সোহরাবুল আলম মিরাজ,এরশাদ আলী সোহেল। পাশাপাশি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি রাসেলও মসজিদে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করেন।
এছাড়া উপজেলার বৈরাগ,বারশত,রায়পুর,বটতলী,বরুমচড়া,বারখাইন,আনোয়ারা সদর,চাতরী,পরৈকোড়া,হাইলধর ও জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মসজিদে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়।
