ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে কিশোর নিহত, আহত-১

0

কামরুল ইসলাম দুলু,সিটি নিউজ :: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের  ধাক্কায় সাহেদ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে হাসান (১৭) নামের অপর একজন।

আজ শুক্রবার (১৮ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার লালবেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসানকে  উদ্ধার করে চমেক হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন

চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।  নিহত সাহেদ ভাটিয়ারি ইউনিয়নের লালবেগ এলাকার আবদুর সাত্তারের পুত্র, আহত হাসান একই এলাকার জালালের আহমেদে পুত্র। তারা সীতাকুণ্ড কলেজের এইচ এসসি ১ম বর্ষের শিক্ষার্থী।

নিহত সাহেদের পাশের বাড়ির জাফর নামের এক প্রতিবেশি জানান, আজ শুক্রবার প্রথম রমজানের দিন রোজা রেখে জুমার নামাজ আদায় করে সাহেদ ও হাসান তাদের বাড়ির পূর্ব পার্স্বে রেললাইনে ঘুরতে যায়।

এ সময় একটি ট্রেন যাওয়ার সময় দুইজন চলন্ত ট্রেন ঘেষে সেলফি তুলতে গেলে দুইজনই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে সাহেদের মৃত্যু হয়। আশংকারজনক অবস্থায় বর্তমানে হাসান হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.