সীতাকুণ্ডে স্বপ্নীল যুব সোসাইটির এতিমদের নিয়ে ইফতার মাহফিল
সীতাকুণ্ড প্রতিনিধি,সিটি নিউজ :: সীতাকুণ্ডের সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের হামদ,নাত, কেরাত প্রতিযোগীতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) বিকালে উপজেলার শীতলপুর গাউসিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিধ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ।
তিনি বলেন, যুবকরা হচ্ছে সমাজের দর্পন, সমাজ উন্নয়নে যুবকদের ভুমিকা বেশি। তিনি উক্ত সংগঠনের কর্মিদেরকে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সমাজে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।
স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম.এ সাহেদ এর সংঞ্চালনায় উক্ত হামদ,নাত,কেরাত ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শীতলপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেন, সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, চ্যানেল এস সীতাকুণ্ড প্রতিনিধি বাবুল মিয়া বাবলা, ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ আযম, শিক্ষক মাওলানা শাহাবউদ্দিন।
উপস্থিত ছিলেন মোঃ তাইজুল ইসলাম, মোঃ আবদুর রহিম, মোঃ জিকু, তারেক, মামুন, আইয়ুব, তোশার,জুনায়েদ, ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার দুইটি মাদ্রাসার মোট ৪০ জন এতিম ছাত্র হামদ,নাত ও কেরাত প্রতিযোগীতায় অংশ নেয়। তাদেরকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ও সার্টফিকেট প্রদান করা হয়।
