সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের আগে দেশে গরীবের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ৪২ শতাংশ। বর্তমানে দেশে গরীবের হার মাত্র ২২ শতাংশ। আগামী নির্বাচনে আওয়ামীলীগ নির্বাচিত হলে দেশে আর কেউ গরীব থাকবে না।
তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশে দারিদ্র হার শূণ্যের কোটায় নেমে আসবে। সরকারের কর্মসূচির কারণে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আশা করা যায়, সরকারের ভিশন অনুযায়ী দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
তিনি আরো বলেন, আমাদের সাধারণ জনসাধারণকে এই কথাটা অনুধাবন করতে হবে যে আওয়ামীলীগের সরকারই জনগণের ভাগ্য উন্নয়নের সরকার। জনগণের স্বার্থ সংরক্ষনে আওয়ামীলীগই সবসময় জনগণের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দল-মত নির্বিশেষে সকলকে আওয়ামীলীগের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।
আজ শনিবার (৯ জুন ), দুপুরে মুন কমিউনিটি সেন্টারে পতেঙ্গা থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম ও বাহরাইন প্রবাসী শাহআলম এর সহযোগিতায় ১০ সেলাই মেশিন, ১৫টি ঠেলাগাড়ি ও ৫শত গরীব দুঃস্থদের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র এ আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা মো. ফরিদুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সদস্য কামরুল হাসান বুলু, মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হাফিজ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আজাদ, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হাসান
সাবেক কমিশনার মো. আসলাম, শ্রমিক নেতা মো. ইউনুস, মো. হোসেন, মো. ইয়াকুব, আওয়ামীলীগ নেতা সেকান্দর কোম্পানী, সুমন, আওয়ামী যুবলীগ নেতা নজরুল ইসলাম মিন্টু, আমজাদ হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা এস এম হুমায়ুন কবির আজাদ, ইমতিয়াজ চৌধুরী বিরু, সাহেদুর রহমান আদর, আলাউদ্দিন জুয়েল, রিয়াদ, কামাল, সামসুল হক, আলাউদ্দিন, জাওয়াদ আলী বুলু, বাধনসহ অন্যরা। পরে মেয়র সেলাই মেশিন, ঠেলাগাড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
