বিএনপির কর্মসূচি আর শান্তিপূর্ণ হবে নাঃ মওদুদ

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে। এবং তা কঠোর হবে। এটা শান্তিপূর্ণ বা ভদ্রলোকের কর্মসূচি হবে না।

এমন একটা সময় আসবে যখন এই সরকার বুঝতে পারবে যে, তাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। তাদের কোনো ভবিষ্যৎ নেই। সুনির্দিষ্ট করে বলতে পারি না। তবে আর কিছুদিন অপেক্ষা করুন। ধৈর্য ধরুন। তিনি বলেন, উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে। সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটা কোনো নরম কর্মসূচি হবে না।

ওদুদ বলেন,আমাদের নেত্রী আজ কারাগারে। তার জামিন নিয়ে টালবাহানা করছে সরকার। জামিন বিলম্বিত করার জন্য দেরি করে তারিখ দিচ্ছে। তিনি বলেন, যতই বিলম্বিত করুন। জামিন হবে। এটা মানুষের মৌলিক অধিকার।

যেদিন খালেদা জিয়া বের হবেন সেদিন কি হবে সেই ভয়ে ভীত সরকার। সরকার জানে খালেদা জিয়া বের হলে কি হবে। তিনি বের হলে আমরা আর ২০ দলের মধ্যে সীমাবদ্ধ থাকব না। দেশের যত গণতান্ত্রিক শক্তি আছে সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘বিনা বিচারে হত্যাকাণ্ড ও মৌলিক অধিকার শীর্ষক’ গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ভবিষ্যতে হবে উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, সঠিক তালিকা ধরে মাদক চোরকারবারিদের না ধরে চুনোপুঁটিদেরকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। আগামীতে বিনা বিচারের এসব হত্যাকাণ্ডের বিচার করা হবে।’

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে দেশে যে হত্যাকাণ্ড পরিচালনা হচ্ছে তার অধিকার কে দিয়েছে? বিনা বিচারে এমন হত্যাকাণ্ড কোন আইনে করা হচ্ছে? কে মাদক ব্যবসায়ী, কে মাদক সম্রাট তার তালিকা করলো কারা? বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন,মাদকের বিস্তারের জন্য দায়ী সরকার নিজেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.