সিটি নিউজ ডেস্কঃ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্রর হার আগামী ৫ বছরে শুন্যের কোটায় নেমে আসবে। এ লক্ষ্যে তিনি আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আজ সোমবার ( ২ জুলাই ) বিকালে মুসলিম ইন্সটিটিউট হলে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ চট্টগ্রাম জেলা আয়োজিত নতুন কমিটির পরিচিতি ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি আবদুল নবী লেদু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জি.লুৎফর রহমান ফটিকছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি ইসমাইল হোসেন প্রধান, বীরমুক্তিযোদ্ধা মো. ইসহাক, এস এম বাবুল আকতার, শারমিন ওবায়েদ লিপি, মো. হারুন রশিদ মাষ্টার, মো. ফারুক, বেলাল আহমেদ, মোরশেদুল আলম সহ প্রমুখ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন ডা. সৈয়দ মো. মোজাম্মেল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দারিদ্র্যর হার কমাতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। একটি বাড়ী একটি খামার ও গুচ্ছ গ্রাম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রতিটি মানুষের আবাসনের নিশ্চয়তায় কাজ করে যাচ্ছে। গরীব মেধাবী কোটা চালুর মাধ্যমে নিম্নবিত্তের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।
বর্তমানে দেশে দারিদ্র্য হার মাত্র ২২ শতাংশ।সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্য হার আগামী ৫ বছরে শূণ্যের কোটায় নেমে আসবে। এজন্য আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, আওয়ামী বাস্তহারালীগ ছিন্নমূল গরীব মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যানে কাজ করছে। এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্বার্থান্বেষী মহলের যেকোন অপচেষ্টা শক্ত হাতে প্রতিরোধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
