সীতাকুন্ডে স্ক্র্যাপ জাহাজে অগ্নিকান্ড 

0

সিটি নিউজ, সীতাকুন্ডঃ সীতাকুন্ডের সোনাইছড়ির শীতলপুর এলাকায় ক্রিস্টাল শীপার্স লিমিটেড নামক একটি পুরাতন জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২ জুলাই)) দুপুর সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে। জানা যায়, উপজেলার গামারীতলা এলাকায় ক্রিস্টাল শীপার্শ ইয়ার্ডে রাশিয়ার তৈরী  “আইজবার্জ” নামক স্ক্র্যাপ জাহাজটিতে আক্সিজেন দিয়ে কাটিং করার সময় আগুন ধরে যায়। এসময় আগুনের কালো ধোঁয়া প্রায় ২ কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্রম হয়। খবর পেয়ে এসপি সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা, সীতাকুণ্ড মডেল থানার এসআই সাইফুল্লাহ, এসআই ইকবাল উপস্থিত হন।

এব্যাপারে জানতে চাইলে ইয়ার্ড ম্যানেজার মোজাফ্ফর আহমেদ বলেন, পুরাতন জাহাজে কাজ করার সময় অক্সিজেন থেকে অসর্তকতার কারণে আগুন ধরে যায়। এসময় জাহাজে থাকা ককসিটে আগুন লাগার ফলে কালো ধোঁয়া বের হয়।

তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। কোন শ্রমিকও আহত বা নিহত হয়নি। শ্রমিকদেরকে নিরাপদে জাহাজ থেকে নিচে নিয়ে আসা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.