সিটি নিউজ ডেস্কঃ গত ২৯শে জুন নগরীর ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও যথাযথ পর্যবেক্ষণের ত্রুটির কারণে‘রাইফা’র মৃত্যু হয়। গলা ব্যাথার কারণে তার বাবা সাংবাদিক রুবেল খান তাকে উন্নত চিকিৎসার জন্য এই বেসরকারী হাসপাতালে ভর্তি করান।
কিন্তু উন্নতচিকিৎসার নামে সাইনবোর্ড প্রদর্শিত ৩ তারকা হোটেল মানের সেই ম্যাক্স হাসপাতালে তার মৃত্যুর দূত হয়ে দাঁড়াল।
১৪ নং লাল খান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এর আয়োজনে ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান জেবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিনের সঞ্চালনায় নগরীর ইস্পাহানী মোড়ে ‘ডাক্তারদের প্রতি সমাজের মানুষের আশা, আকাক্সক্ষা, ভরসা এবং চিকিৎসকদের করণীয়’ সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমিন বিন আবদুল্লাহ, আনিসুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা মাঈন উদ্দিন হানিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জ্বল চৌধুরী,
ওয়ার্ড যুবলীগ নেতা জাকির হোসেন, শাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতাসাহেদ আহমেদ সাজু,ওয়ার্ড যুবলীগ নেতাহাসান সোহাগ, ছাত্রলীগ নেতা আশেক এলাহি প্রিজম, মোঃ দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ, ফাহিম উদ্দিন, মোঃ দিদার, রুবেল, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ, সাঈদুর রহমান রাহাত প্রমুখ।
এতে বক্তারা বলেন, সমাজে চিকিৎসা সেবার নামে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলা, ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের অব্যবস্থাপনার জন্য আর কোন‘ রাইফা’র মায়ের কোল যাতে খালি নাহয়।
