সিটি নিউজ ডেস্কঃঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির দুঃসময়ে ঝুঁকি নিয়ে যারা আমাদের রাজনীতির পথকে সুগম করে গেছেন, আপোষহীন রাজনীতি করে দলকে সুসংগঠিত করেছেন, তাদের অবদান ম্লান হবার নয়।
আমাদের ধ্যানে জ্ঞানে মনে তাদের স্মৃতি আমৃত্যু জাগরুক থাকবে। আজকের আওয়ামী লীগ যে সকল দেশপ্রেমিক, সাহসী, সৎ ও আদর্শবান নেতাদের মেধা শ্রমে গড়ে উঠেছে সুলতান উল কবির চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন, সাহসী সৎ ও আদর্শবান নেতা। জমিদার পরিবারের সন্তান হয়েও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থেকে তিনি জনগনের ভালোবাসা গ্রহণ করতে সমর্থ হয়েছিলেন। নিষ্ঠা ও সততার প্রতিক হিসাবে তাকে আখ্যায়িত করলেও ভুল হবেনা।
আজ সোমবার ( ২ জুলাই ) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক এম.পি ও বীর মুক্তিযোদ্ধা এড: সুলতান উল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে মোসলেম উদ্দিন একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, চরম বাস্তবতায় কখনো কখনো রাজনীতির নিষ্ঠুর আচরনে ত্যাগী নিষ্ঠাবান রাজনীতিবিদরাও ব্যাথিত হন। দুঃখ নিয়েও সুলতান উল কবির চৌধুরী রাজনীতির মাঠে নিজের বিবেককে কখনোই বিসর্জন দেননি।
সত্য পথে চলতে সত্য কথা বলতে পারঙ্গম এই ব্যাক্তিটি কখনো অসততা ও লোভের কাছে পরাজিত হননি যা বর্তমানে বিরল। অনেক সুযোগ থাকা সত্বেও পদ-পদবীর জন্য কখনোই রাজনীতি করেননি। ছাত্রজীবনে যেমন লড়াকু ভূমিকার কারনে নন্দিত ও পরিচিত ছিলেন, মৃত্যুর পূর্বাবস্থায় তেমন নন্দিত ছিলেন প্রতিবাদী আচরণ ও সততার কারনে। তার পথ অনুসরণ করলে আমরা সকল অনিয়ম, অসততা, রাজনীতির বেচা-কেনা হতে নিজদের দূরে রাখতে পারবো।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, বন সম্পাদক এড: মুজিবুল হক, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ওমর ফারুক, মাহবুবুর রহমান সিবলী, মাহফুজুল হক চৌধুরী, চেয়ারম্যান সুলতানুল গনি চৌধুরী, আবু সৈয়দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা,
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক ও মরহুমের সন্তান চৌধুরী মো: গালিব, কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাহেদুর রহমান সোহেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহিদা আক্তার জাহান, ববিতা বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, শাহীন আক্তার সানা, রেহেনা আক্তার কাজেমী, জীবন আরা বেগম,
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা চেয়ারম্যান আবুল হাশেম, কৃষকলীগ নেতা ইঞ্জি: আবুল কাশেম, নবাব আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, হারুন অর রশিদ চৌধুরী, কায়েস সরওয়ার সুমন, এড: আবদুল হান্নান, নজরুল ইসলাম,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তারেকুর রহমান, আবদুল্লাহ আল মামুন, দিদারুল আলম শুভ, মো: ফরহাদ, রিহান পারভেজ চৌধুরী, পিকু সেন, মো: হোসাইন, শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, রিদুয়ান লাভলু, জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক আবু বকর জীবন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী তুহিন, ছাত্রলীগ নেতা রাইসা তাসমিন সুমি, মাহফুজ, সাহাবুদ্দিন, মো: মহিউদ্দিন, শোয়েবুর রহমান রিপন, জাহাঙ্গীর রেজা প্রমুখ।
