বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২০ বসতঘর

0

সিটি নিউজ, বোয়ালখালীঃ  চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ২০ পরিবারের বসতঘর। আহত হয়েছেন মহিলাসহ ৬জন। ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

আজ শুক্রবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে মহিলাসহ ৬জন আহত হয়েছেন।

সিলিন্ডার গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে প্রায় ১৭ টি পরিবারের ৫০টি কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.শামীম উজ্জামান।

তিনি বলেন, বোয়ালখালী ফায়ার সার্ভিস ও নগরীর কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে । এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, মো. ফরিদ, মো. মোস্তফা, মো. ইদ্রিস, জয়নাব উদ্দিন, মো. মোস্তাক, নুরুল কবির, বেলাল হোসেন, নজরুল ইসলাম, মো. মহসিন, মো. কুতুব উদ্দিন, মো. শফি, মো. ইউনুচ, মো.মনছুর, মো. বাবলা, রহিমা খাতুন, মো ইসহাক, মো. মামুন, আবদুর রশিদ, দোস্ত মোহাম্মদ ও মো. মারুফ।

আগুন নেভাতে গিয়ে মো. জসিম (৩৫), মো. আরিফ(৩০), মো.মোরশেদ(২৩), তৌহিদুল ইসলাম(২৮) ও দুই মহিলা আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থরা জানান, ২০ পরিবারের সেমিপাকা, মাটির ও টিনের ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.