উন্নয়ন সহযাগী সবাইকে একযোগে কাজ করতে হবেঃ মেয়র

0

সিটি নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন টেকসই উন্নয়ন (এসডিজি) লক্ষ্য অর্জণে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তাই এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বে-সরকারি সংস্থা এবং উন্নয়ন সহযাগীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আজ শুক্রবার ( ৬ জুলাই)  বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ডিভিশনাল সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন আবু নোমান চৌধুরী, আয়োজক সংগঠন ধ্রুবতারা’র এক্সিকিউটিভ ডিরেক্টর অমিয় চক্রবর্তী অর্ক, ওমেন চেম্বার সদস্য মুস্তারি, র‌্যানকন সিইও তানভীর শাহরিয়ার রিমন, জেসিটি কসমোপলিটন পরিচালক ইরফানুল আলম সহ প্রমূখ।

মেয়র বলেন, বাংলাদেশ আগামী ২০৩০ সনের আগেই (এসডিজি) লক্ষ্য অর্জণে সক্ষম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান সরকারের বিগত ৯ বছরে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ঈর্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে। এ ক্ষেত্রে তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার বাংলাদেশের বাজেট ঘোষনা করেছিলেন ৭৫৬ কোটি টাকা। এই এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি, বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, যুব উন্নয়ন সূচকসহ মোট ১৭টি সূচকে কাজ ইতিমধ্যে শুরু হওয়ায় বর্তমান ২০১৮-১৯ অর্থ বছরে সরকার প্রায় ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা সম্ভব হয়েছে।

উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের নেপথ্য শক্তি আমাদের যুব ও তরুণ সমাজের উপর বলে উল্লেখ করে সিটি মেয়র বলেন, এই কর্মযজ্ঞে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে অতি দারিদ্রের হার ১১ শতাংশ। যদি আমরা এসডিজি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই হার ৩ শতাংশের নিচে নেমে আসবে। একই লক্ষ্য প্রধানমন্ত্রীরও। তাই এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পরে মেয়র কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.