শিশু রাইফা মৃত্যুর ঘটনায় দায়ী ডাক্তারদের বিচার হবেই

0

সিটি নিউজ ডেস্কঃ  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনায় যেসব ডাক্তার দায়ী, তাদের বিচার হবে এবং তাদের শাস্তি পেতেই হবে।

আজ  শুক্রবার (০৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ চট্টগ্রাম আয়োজিত শিশু রইফা হত্যার বিচার দাবীতে আয়োজতি মাবনবন্ধনে সিটি মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, আমিই প্রথম সাংবাদিক রুবেল খানের বাসায় গিয়ে স্পষ্ট করে বলেছিলাম তদন্তে কোনো ডাক্তার দোষী প্রমাণিত হলে তার ছাড় নেই। তদন্তে যেসব ডাক্তারের অবহেলা প্রমাণিত হয়েছে তাদের শাস্তি পেতে হবে।

তিনি বলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র হিসেবে চিকিৎসকের অবহেলাজনিত কারণে রাইফার মৃত্যুর ঘটনায় অামার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

এ সময় তদন্ত প্রতিবেদনের সুপারিশে রাইফার মৃত্যুতে যেসব ডাক্তারের অবহেলা চিহ্নিত হয়েছে তাদের বিচার প্রভাবমুক্ত রাখারও ঘোষণা দেন মেয়র।

একই সঙ্গে সাংবাদিক সমাজ চাইলে বিএমএ নেতা ফয়সল ইকবাল চৌধুরী সাংবাদিকদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন তার বিচার নিশ্চিত করে এ ঘটনার একটি সমাধানও চান মেয়র।

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবৃত্তিকার রাশেদ হাসানের সভাপতিত্বে সভায় সংহতি জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম প্রমুখ।

চিকিৎসকের অবহেলায় রাইফার মৃত্যুতে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ তিন দফা দাবিতে আন্দোলন করছে।

দাবিগুলো হলো- শিশু রাইফা হত্যার সঙ্গে জড়িত অবৈধ ও অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ করা, দায়ী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুনিদের পক্ষ নিয়ে থানায় গিয়ে ওসি ও সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়া বিএমএ নেতা ফয়সল ইকবালের সনদ বাতিল করা।

প্রসঙ্গত, গত ২৯ জুন চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও চরম অবহেলায় মারা যায় সমকাল চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের একমাত্র মেয়ে রাফিদা খান রাইফা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে। তাদের শাস্তির সুপারিশও করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।সেই তদন্ত প্রতিবেদন আজ প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.