রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডন গেলেন

0

সিটি নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

আজ শনিবার (৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
সফরকালে রাষ্ট্রপতি লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। েরাষ্ট্রপতি আগামী ১৫ জুলাই দেশে ফিরবেন বলে জানা গেছে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.