সিটিনিউজ ডেস্ক:: ভোটার তালিকা নতুন করে হালনাগাদের সময় হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
ইসি সচিব বলেন, ‘কমিশন সিদ্ধান্ত নিয়েছে নতুন করে যখন ভোটা তালিকা হালনাগাদ করা হবে তখন হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে নিবন্ধন করা হবে।’
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিদ্যমান তালিকায় হিজড়ারা যে লিঙ্গের পরিচয় ভোটার হয়েছেন তাদেরটা সেইভাবেই থাকবে। এক্ষেত্রে কমিশন নিজের থেকে কিছু করবে না। তবে কেউ যদি নিজের থেকে আবেদন করে তৃতীয় লিঙ্গ হিসেবে তথ্য সংশোধন করতে হয় চান,তা করা হবে।’
এদিকে নির্বাচনি কাজে ব্যস্ততার কারণে ইসি এবছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ইসি সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আর বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে না। তবে কেউ নিজে এসে ভোটার হতে চাইলে তাকে ভোটার করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া
