পাকিস্তানে আবারো বোমা হামলাঃ নিহত ৯০

0

সিটি নিউজ ডেস্কঃ পাকিস্তানে আবারো নির্বাচনী সমাবেশে বোমা হামলায় প্রায় ৯০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। বেলুচিস্তান প্রদেশে একটি নির্বাচনি প্রচার সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ওই হামলায় ৯০ জনের নিহত হওয়ার খবর জানা গিয়েছিল।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯০ জনে উপনীত হয়েছে। আহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে।
বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী সিরাজ রাইসিনার সমাবেশে ঘটা ওই হামলায় সিরাজ নিজেও প্রাণ হারিয়েছেন। তিনি সাবেক মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। এই হামলা আজকের দিনে পাকিস্তানে ঘটা নির্বাচনি সহিংসতার দ্বিতীয় ঘটনা।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ফায়েজ কাকার জানিয়েছেন, শুক্রবার (১৩ জুলাই) বিকালে বেলুচিস্তানের মাসতাং শহরে হামলার ঘটনাটি ঘটেছে। সিরাজ রাইসিনাকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেলুচিস্তান সিভিল ডিফেন্স ডিরেক্টর আসলাম তারিন নিশ্চিত করেছেন, হামলাটি আত্মঘাতী বোমা হামলা ছিল। এতে প্রায় ১০ কেজির মতো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

নিহত সিরাজ রাইসানি বেলুচিস্তান মুত্তাহিদা মাহাজের (বিএমএম) প্রধান ছিলেন। পরে তার রাজনৈতিক দল নবগঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টির সঙ্গে একীভূত হয়ে যায়। তিনি পিবি-৩৫ (মাসতাং) আসনে প্রার্থী হয়েছিলেন। এই নির্বাচনে তিনি তার বড় ভাই নবাব আসলাম রাইসানির বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলাম রাইসানি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

২০১১ সালেও একবার সিরাজকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। ওই সময় তার গাড়িতে গ্রেনেড ছোঁড়া হয়। হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার কিশোর ছেলে নিহত হয়।

নির্বাচনী প্রচারে মুখর পাকিস্তানে আজকের দিনে আরও একটি হামলার ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে দুররানির প্রাণ রক্ষা পেলেও ৪ জন নিহত হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.