চন্দনাইশে ৩০ লক্ষ শহীদদের স্মরণে বৃক্ষরোপন করেন ইউএনও

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : সারাদেশের ন্যায় ৩০ লক্ষ শহীদদের স্মরণে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ১৮ জুলাই সকালে গাছবাড়িয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ১টি বৃক্ষের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. বদরুদ্দোজা।

একইভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এ কর্মসূচি পালনের মধ্যদিয়ে ৬ হাজারের অধিক চারা রোপন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, প্রধান শিক্ষক জাকের হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারিগণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.