বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণের হেরফের হয়নি: সেতুমন্ত্রী
সিটি নিউজ ডেস্ক :: দুর্নীতির কারণে সড়কের বেহাল অবস্থা হলে সরকার এর দায় নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৮ জুলাই) সকালে গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে ঈদুল আযহা উপলক্ষ্যে যানজট নিরসনে করণীয় সভা শেষে এ কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণের কেলেঙ্কারি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণের হেরফের হয়নি। নতুন ইস্যু সৃষ্টি করতেই কেন্দ্রীয় ব্যাংকের ভল্টের স্বর্ণের বিষয়টি সামনে আনা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, তিন সিটির মধ্যে রাজশাহীতে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে ভাল। তাই সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নিজেরাই নিজেদের গণসংযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
