রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ শুরু হয়।

তবে জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

আজকের বিক্ষোভ সমাবেশের অনুমতির নিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান। দুপুর ১টার দিকে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

শর্তগুলোর মধ্যে রয়েছে- জনসাধারণের যান চলাচলে বিঘ্ন করা যাবে না; নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে হবে; পল্টনে রাস্তার একটি অংশ ফাঁকা রাখতে হবে; লাঠিসোটা বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র সমাবেশস্থলে আনা যাবে না ইত্যাদি।

গত ১৫ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু তাতে পুলিশের অনুমতি না পাওয়ায় সেসব স্থগিত করতে হয়েছে বিএনপিকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.