সীতাকুণ্ডে সাড়ে ৬ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক আটক

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: সীতাকুণ্ডে দুই হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।

আজ রবিবার (১২ আগষ্ট) দুপুর ১২ টার সময় উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্টে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করাকালে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে  সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকামূখী শাহী পরিবহন (ঢাকা  মেট্টো   ব-১৪-৩২৬৩) বাসে তল্লাসী চালিয়ে এক যুবককে আটক করে তার শরীল তল্লাসী করলে দুই হাজার দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা। আটক মিরাজ লক্ষীপুর জেলার লক্ষীপুর থানার আবির নগর গ্রামের শেখ ফরিদ এর পুত্র।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.