সহিংসতার আশ্রয় নিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: কাদের

0

সিটি নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো যদি সহিংসতা সন্ত্রাসের আশ্রয় নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার ভাটইয়া ইউনিয়নের ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়নি। গণভবনে আমন্ত্রণ করেছিলেন ডিনারের, সংলাপের। বেগম জিয়া তা প্রত্যাখ্যান করেছেন। এখন নির্বাচনে আসা না আসা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। তাদেরকে আমন্ত্রণের কোনো প্রয়োজন আমাদের নেই।

কাদের আরো বলেন, ‘নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো সন্ত্রাস, সহিংসতায় যদি তারা আশ্রয় নেয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেবো।’

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো নির্দলীয় সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানায়। কিন্তু আওয়ামী লীগ দাবি মেনে নেয় না। তখন নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ফলে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ১৫৩টি আসনে সংসদ সদস্যরা নির্বাচিত হন। বাকি ১৪৭ জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এর আগের সংসদে বিরোধী দলের ভূমিকায় ছিল বিএনপি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.