চট্টগ্রামে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৮ হাজার ২০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে অপর দুইজন।

সোমবার (২৭ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. শাহজাহান, রাহেদ হোসাইন ও টিপু সুলতান হায়দার নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মো. শাকিল ও মো. আব্দুল্লাহ নামে দুইজন পলাতক রয়েছেন।

পাঁচজন মিলে কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসছিলেন বলে জানান অলক বিশ্বাস।

গ্রেফতার তিনজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ পল্লানপাড়া এলাকার মো. আনোয়ারের ছেলে মো. শাহজাহান প্রকাশ শাহাদাৎ হোসেন হৃদয় (২২), নাইট্যংপাড়া এলাকার মো. ইউনুছ হোসেনের ছেলে রাহেদ হোসাইন (২০) ও নোয়াখালী জেলার সেনবাগ মধ্যবীজবাগ এলাকার মোস্তফা হোসেন মানিকের ছেলে টিপু সুলতান হায়দার(২২)। পলাতক রয়েছেন-টেকনাফ পল্লানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাকিল (২২) ও মো. আব্দুল্লাহ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.