রাঙ্গুনিয়া বিএনপির পুস্পস্তবক অর্পন জিয়ার প্রথম মাজারে

0

 রাঙ্গুনিয়া :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গুনিয়া উপজেলা, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের যৌথ উদ্যেগে বিএনপির ৪০তম প্রতিষ্ঠিতা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮ ঘটিকায় রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা নবাব মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল হক, শ্রমিক দল উত্তর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা বাবুল আলম, মোঃ শাহজাহান সিকদার, মোঃ ইউসুফ, মোঃ আজম খান, মোঃ কাইয়ুম, মোঃ জসিম, মোঃ জামিল, মোঃ মিজান, মোঃ ওসমান, মোঃ এরফান, মোঃ ফোরকান, মোঃ হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা মোজাফ্ফর চৌধুরী, জোবাইদুল ইসলাম রনি, আলী নুর তালকুদার মনি, মোঃ জাফর প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার এবং জনপ্রিয় নেতা। তাই তাকে মিথ্যা মামলা ও সাজা দিয়ে বাংলাদেশে আসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

জাতীয় নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ অচিরেই প্রতিহত করবে বলে তিনি উল্লেখ করেন। পুস্পস্তবক ও আলোচনা শেষে বিশেষ মুনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং দেশবাসীর সামগ্রিক মঙ্গল কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.