শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হও- সুব্রত বড়ুয়া

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  বই মানুষকে মহান করে। জ্ঞান আহরণ করতে চাইলে প্রচুর পরিমানে বই পড়তে হবে। বই হচ্ছে পরম বন্ধু। বইয়ের তুলনা অন্য কোন কিছুৃর সাথে হতে পারেনা। এখনো আমি বই পড়ি, যখন যেটি পাই আমার চোঁখ এড়াতে পারেনা। কোন রকম পুরস্কার প্ওায়ার জন্য আমি বই পড়িও না, লিখিও না। এটি একান্ত নিজের মনের তাগিদে ও জানার আকাঙ্খায় পড়া।

গত শুক্রবার ৩১ আগস্ট শুক্রবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তিপ্রদান অনৃষ্ঠানে সংবর্ধনার একপর্যায়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক ,বাংলা একাডেমির সাবেক পরিচালক, চট্টগ্রামের কৃতিসন্তান সুব্রত বড়ুয়া উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। তাই বলে বিজ্ঞান নিয়ে আমি কোন সময় পড়ে থাকিনি। বাংলা, ইতিহাস, ভূগোল, গল্প, উপন্যাস, কবিতা, জীবনী গ্রন্থ সবকিছুই আমি পড়েছি এবং এখনো পড়ছি। সেই সাথে বইও কিনছি। এই কয়েকদিনের মধ্যে যে বইগুলো কিনেছি জানিনা আমার জীবদ্ধশায়ও পড়া শেষ করতে পারবো কিনা। শিক্ষার প্রথম বৈশিষ্ঠ্য হলো প্রকৃত মানুষ হওয়া যা আর কোনভাবে সম্ভব নয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থিদের উদ্দেশ্যে সুব্রত বড়ুয়া বলেন, তোমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মননশীল, সংস্কৃতিবোধ সম্পন্ন মানুষ হয়ে আলোকিত সন্তানরুপে তুলে ধরতে পারলেই উদ্যেক্তাদের এ আয়োজন সার্থক হবে বলে মনে করি। সংগঠনের সভাপতি প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্যদেন সংগঠনের ট্রাস্টবোর্ড চেয়ারম্যান, অধ্যক্ষ ডাঃ দেবপ্রসাদ বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া।

সংস্কৃতি কর্মি আশীষ কুমার বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া’র সঞ্চালনায় মঙ্গাচরণ করেন ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু। সংবর্ধিত ব্যক্তির উদ্দেশ্যে অভিনন্দন পাঠ করেন সহ সভাপতি প্রীতিশ রঞ্জন বড়ুয়া, উত্তরিয় পড়িয়েদেন ডাঃ দেপ্রসাদ বড়ুয়া। ২০১৮ সালে নতুন প্রবর্তিত বৃত্তির উপর স্মৃতিচারণ করেন সাহিত্যিক অধ্যাপক শিশির কুমার বড়ুয়া,অঞ্চল কুমার তালুকদার, পৃষ্ঠপোষাক ডাঃ অরুণ কান্তি চৌধুরী, শিক্ষিকা গীতা চৌধুরী বড়ুয়া, উদয়ন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, নয়ন বড়ুয়া,দেবশীষ বড়ুয়া, শিক্ষক প্রণয়ন বড়ুয়া প্রমূখ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থিদেও পক্ষে- অনুভূতি ব্যক্ত করেন – লাকি বড়ুয়া ও অর্ঘ্য মুৎসুদ্দি। উল্লেখ্য যে, জনপ্রতি ৪০০০(চার হাজার) টাকা করে ১৮১ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থি এবছর বৃত্তি লাভ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.