পটিয়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইদ্রিস মিয়া
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গতকাল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে দি কিং অব পটিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা সহ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া।
উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সোলায়মান বাদল, আবু জাফর ফারুকী, যুগ্ম সম্পাদক দিদারুল আলম সিকদার, আবদুল আজিজ সও:, জাগির হোসেন মেম্বার, মহিলা সভানেত্রী সেলিনা রহমান, আবুল কাশেম চেয়ারম্যান, জাগির মেম্বার, মীর মদন, শওকত ওসমান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল বশর, কোরবান আলী, আবদুল জলিল, মো. শফি, নুর মোহাম্মদ সিদ্দিকী, পৌর বিএনিপ নেতা ফরিদুল আলম, আহমদ কবির, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আব্বাস, শাহাজাহান জয়, আবদুর রহিম, যুবদল উপজেলা সাধারণ সম্পাদক আবদুল করিম মেম্বার, দপ্তর সম্পাদক আরাফ আলী চৌধুরী মামুন সিকদার, আলমগীর মেম্বার, জাহেদুল হক মেম্বার, সোহেল সিকদার, ওবায়দুল হক পিবলু, সেলিম মাস্টার, আবু জাফর, মোরশেদ, আবু তাহের, আলী আকবর, পটিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক এস.এম সুমন, যুগ্ম আহবায়ক আবদুর রহিম, মো. সোলায়মান, জিয়াউর রহমান, সালাউদ্দিন, এম.এ রুবেল, পিবলু চৌধুরী, রুমেল, শাহজাহান, রুবেল, আবদুস সোবহান প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। তারা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে যে নির্বাচনের স্বপ্ন দেখছে তা কখনো এদেশের মানুষ হতে দেবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে এ সরকারকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালী পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
