বিএনপির আন্দোলন জনগণের জন্য নয়,খালেদা জিয়াকে রক্ষার জন্য
সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান বিশ্ব ধর্মীয় উগ্রবাদকে প্রশয় দেয়না, জাতি বিদ্বেষ, ধর্মীয় বিভেদ বিশ্বশান্তির অন্তরায়। বঙ্গবন্ধু এর বিরুদ্ধে বহু আগেই তার অবস্থান পরিস্কার করেছিলেন। খুনীরা বঙ্গবন্ধুর মতো বিরল নেতৃত্ব হতে বাংলাদেশকে বঞ্চিত করেছে। পৃথিবীর কোথাও স্বাধীনতাযুদ্ধের পরাজিত অশুভ শক্তিকে বাঁচিয়ে রাখার নজির নেই। বাংলাদেশে বঙ্গবন্ধুর সরলতায় স্বাধীনতা বিরোধীরা সংশোধনের সুযোগ পেয়েও বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতি বিন্দুমাত্র সম্মান দেখায়নি।
তাকে হত্যার পর শুধু ভারত বিরোধীতার নামে বিএনপি, জামাত, জাপা ভারতের প্রতি নমনীয় দেখিয়ে গেছে। স্থল সীমানা সমুদ্র সীমানা বিরোধ মীমাংসা করতে পারেনি একমাত্র শেখ হাসিনাই ভারতের সাথে মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন ঘটিয়ে ও আন্তর্জাতিক আদালতে মামলা করে বিশাল সমুদ্র এলাকা লাভ করতে সমর্থ হয়েছে।
মোছলেম উদ্দিন আহমদ আরো বলেন, আজ বিএনপির তথাকথিত আন্দোলন দেশের জন্য নয়, দেশের জনগণের জন্য নয়, তাদের চেঁচামেচী শুধু ঐ উচ্চভিলাসী দূর্নীতি ও এতিমের টাকার মালিক খালেদা জিয়াকে রক্ষার জন্য। এজন্যই জনগণের সমর্থন ও বিশ্ব জনমত আদায়ে তারা ব্যর্থ।
তিনি ৩১ আগস্ট শুক্রবার বোয়ালখালীর বেঙ্গুরা রেলষ্টেশন চত্বরে সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: বেলাল হোসেনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আবুল মোকারমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, চেয়ারম্যান কাজল দে, শফিকুল আলম, বোয়ালখালী শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি হাজ্বী আবদুল মান্নান রানা, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, জসিম উদ্দিন, মোশাররফ হোসেন, সাইদুল আলম, নুর মোহাম্মদ, আবুল মনসুর, নাসির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, হারুনুর রশিদ বাবলু, দিদার মো: তৈয়ব, মুজিবুর রহমান, সৈয়দ সিরাজুল ইসলাম, আরিফুল হাসান রুবেল, সঞ্জয় ভঞ্জ জিতু, এস এম কাজেম, হাবিবুল্লাহ খান সোহেল, তারেকুল ইসলাম, মহিউদ্দিন প্রমুখ।
