সিটি নিউজ ডেস্ক :: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন- ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় শ্রমিকদের উৎসব ভাতা বাধ্যতামূলক ও দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দ্বিগুণ ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বৈঠকে বিভিন্ন শ্রম ইস্যুতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিধান রেখে খসড়াটির অনুমোদন দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
বিস্তারিত আসছে …
