সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ,নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিক্তি প্রস্তর স্থাপন এ স্কুলের ছাত্র-ছাত্রীদের পুরস্কুার বিতরণ উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজীম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন,স্কুলের প্রধান শিক্ষক মোঃ জানে আলম, মাদামবিবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম,তাতী লীগের সভপতি গিয়াস উদ্দিন টিটু, যুবলীগ নেতা মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্টানে এমপি দিদার স্কুলের একটি নতুন ভবন উদ্বোধন এবং আরেকটি নতুন ভবনের ভিক্তি প্রস্থর করেন এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন।
এ বিভাগের আরও খবর
