অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে প্রয়োজন নৈতিক শিক্ষার-আবুল ফয়েজ

0

চন্দনাইশ,সিটি নিউজ : বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র সাথে বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার গভর্ণিংবডির মতবিনিময় সভা গত ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাশিপ’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের বর্তমান অতিরিক্ত ডিআইজি, প্রাশিপ’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল ফয়েজ।

প্রাশিপ’র সাংগঠনিক সম্পাদক জিএম শাহাদত হোসাইন মানিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরকল ছালামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম। বক্তব্য রাখেন প্রাশিপ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফেজ নিজাম উদ্দিন মোহাম্মদ আবু বক্কর, গভর্ণিংবডির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন ফিরোজ, শিক্ষানুরাগী সদস্য লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিন শিকদার, অভিভাবক সদস্য হাজী মোহাম্মদ ফেরদৌস আলম, এম.এ. বশর চৌধুরী, প্রাশিপ সহ-সভাপতি মোঃ আকতার ফারুক, মোঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী, মাওলানা ক্বারী মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, প্রাশিপ সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মাওলানা মুহাম্মদ শফিক উল্লাহ হালেমী, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আলকাদেরী, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ মোশারফ হোসেন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ শাহাদাত হোসেন মুন্না, জিএম আকবর খান, মুহাম্মদ ফরিদুল আলম ভূইয়া, মাস্টার মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

সভায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ বলেন, সাবেক এমপিএ ও শিক্ষানুরাগী মরহুম সোনা মিয়া চৌধুরী ১৯৬৮ সালে বরকল ছালামতিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান অবদি প্রতিষ্ঠানটি দক্ষিণ চট্টলায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে খুন, ধর্ষণ, মাদকাসক্তিসহ নানা সামাজিক অপরাধে যুবসমাজ জড়িয়ে যাচ্ছে, এসব সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। নৈতিক শিক্ষার এ অন্যতম প্রাণকেন্দ্র হলো-মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। এ ক্ষেত্রে বরকল ছালামতিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা অনন্য।

শিক্ষাব্যবস্থার মানন্নোয়নে এলাকাবাসীকে সচেতন হতে হবে। উল্লেখ্য মতবিনিময় সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমানের আর্থিক অনুদানে মাদ্রাসার জন্য বহুতল ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বরাবর সল্টটেস্ট রিপোর্ট প্রাশিপ’র সৌজন্যে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ মাদ্রাসার ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.