বরকল গাউছিয়া কমিটির সভাপতি আজম খান-সম্পাদক কায়কোবাদ

0

সিটি নিউজ ডেস্ক : চন্দনাইশ উপজেলার বরকল ২নং ওয়ার্ড গাউসিয়া কমিটির উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কে এ এম রাশেদের সভাপতিত্বে গত ৭ সেপ্টেম্বর শুক্রবার বাদে আসর উত্তর বরকল গাউছিয়া নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদাউসুল আলম খান আল কাদেরী। উদ্বোধক ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক তালুকদার। প্রধান আলোচক ছিলেন উপজেলা গাউছিয়া কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি মুহাম্মদ মামুন উদ্দিন ছিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ জাহেদুল আলম’র পরিচালনায় বক্তব্য রাখেন, আলহাজ্ব ফয়েজ আহমেদ তালুকদার, অধ্যক্ষ গাজী মুহাম্মদ ইকবাল তাহেরী, বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ সোলেমান খান, আলহাজ্ব মুহাম্মদ আজম খান, মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, মুহাম্মদ ইউসুফ চৌধুরী, জিএম আকবর খান, আলহাজ্ব মুহাম্মদ সাইদ ইবনে খায়ের, শাহাজাদা মুহাম্মদ কিবরীয়া হোসেন আজম, মুহাম্মদ ফরিদুল আলম ভূঁইয়া, মুহাম্মদ আব্দুর রহমান আল কাদেরী, মুহাম্মদ মনির হোসেন, জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ আলম খান, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ কায়কোবাদ, মুহাম্মদ সাইফুদ্দীন তালুকদার, মুহাম্মদ আজিজুর রহমান রাসেল, মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, মুহাম্মদ ফরহাদ হোসেন, মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, মাওলানা রুহুল আমিন আল কাদেরী, মুহাম্মদ সাজ্জাদুল আলম চৌধুরী, হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন খান, মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এদেশে ইসলামের শান্তির দর্শন প্রচারে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে আওলাদে রাসূল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) যুগান্তকারী সংস্কারকের ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীরা বর্তমানে দেশ ব্যাপী মাযহাব মিল্লাতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দেশের শান্তিকামী সাধারণ মুসলমানদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের অবিকৃত রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভার দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মুহাম্মদ আজম খানকে সভাপতি, কে.এ.এম রাশেদকে সিনিয়র সহ-সভাপতি, গাজী মুহাম্মদ জাহেদুল আলমকে সহ-সভাপতি, মুহাম্মদ কায়কোবাদকে সাধারণ সম্পাদক, জিএম শাহাদত হোসাইন মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক, জি.এম. আকবর খানকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আজিজুর রহমান রাসেলকে অর্থ সম্পাদক ও মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরীকে দাওয়াতে খায়ের সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গাউছিয়া কমিটি বাংলাদেশ বরকল ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.