৩০ অক্টোবরের পর নির্বাচনের তফসিল ঘোষণা

0

সিটি নিউজ ডেস্ক :: আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দীন আহমেদ।

সোমবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব একথা জানান। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলেও উল্লেখ করেন ‍তিনি।

হেলাল উদ্দীন আহমেদ জানান, এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বরের পর থেকে চূড়ান্ত ভোটার তালিকা স্থায়ী ভাবে মুদ্রণ প্রক্রিয়া শুরু হবে। এইরমধ্যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। সিডিগুলো এখন জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হলেই ছাপার কাজ শুরু হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরইমধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘একাদশ নির্বাচনে ভোটকেন্দ্রের সম্ভাব্য সংখ্যা ৪০ হাজার ১৯৯টি। এর খসড়া তালিকা গত ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এসব খসড়ার উপর সংশোধনের আবেদনও জমা পড়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সংসদ নির্বাচনের ২৫ দিন আগে এগুলো হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’

হেলাল উদ্দীন বলেন, ‘তফলিস ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজও প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.