বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দনাইশ ও সাতকানিয়া সেমি ফাইনালে
চন্দনাইশ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৮(অনুর্ধ্ব-১৭)’র উপজেলা পর্যায়ে প্রথম রাউন্ডের খেলায় চন্দনাইশ ও সাতকানিয়া ক্রীড়া সংস্থা জয়লাভ করে সেমি ফাইনালে উন্নীত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর দক্ষিণ চট্টগ্রাম পটিয়া ভেনুতে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা-আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে, ২য় খেলায় সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা-বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে পারাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়।
আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১ টায় একই ভেনুতে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিকাল ৩টায় চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা, সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে। গতকাল বৃহস্পতিবার খেলা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে গৌতম বারৈ, আ.ন.ম বদরুদ্দোজা, মোবারক হোসেন, মোমেনা আকতার, সহকারি কমিশনার যথাক্রমে মিল্টন রায়, নিজাম উদ্দিন আহমেদ, জিল্লুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যথাক্রমে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো. এনামুল হক, মো. আবু জাফর, যুগ্ম সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, এমএ কাশেম, ডা. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, আ.ন.ম আবু ছালেহ, নাছির উদ্দিন, মো. মুছা প্রমূখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সিনিয়র খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
