সিটি নিউজ ডেস্ক :: এ যেন পুরনো গল্পের নতুন মঞ্চায়ন। গেল এশিয়া কাপের মতই পাকিস্তানকে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। কিন্তু এই পর্যন্ত পথটা মোটেও সহজ ছিল না বাংলাদেশের, তবে ভাগ্য সহায় থাকে সাহসীদের। শেষ পর্যন্ত সফল তারা। যদিও মাঠে ছিলেন না সাকিব, তামিমদের বীর সেনারা। তাতে কি? দায়িত্ব বুঝে নিয়েছে অনুজরা। খেলা পাল্টে দেয়ার নায়ক ছিলেন মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন বোলার মুস্তাফিজ।
মুখ থুবড়ে পড়া খেলাকে তুলে ধরেছেন তারা। টাইগারদের এমন জয়কে পুরো বিশ্ব সমর্থন করেছেন। তবে সবার সঙ্গে বাংলাদেশকেও সমর্থক করেছেন মুশফিক পুত্র মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানও। এবছরের ফেব্রুয়ারিতে জন্ম হয়েছিল মায়ানের। বয়স এখনো বছর পার হয়নি। তাতে কি! এই বয়সেই দেশের জার্সি গায়ে জড়ানো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে ছেলের একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার সুপারহিরো গতরাতের ম্যাচে টিম টাইগারকে সাপোর্ট করেছে।’
তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এমন জয় হলেও ১ রানের জন্য মুশফিকের আফসোস নেই। তিনি এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। তবে এই আফসোস নেই তার।
মুশফিক বলেন, ‘জেতার পর থেকে আর কোন আফসোস নেই। সবসময় মনে করি টিম কাম ফার্স্ট। যদি আমি সেঞ্চুরি করেও দেখা যেত আমরা ২০৭ করে ম্যাচ হেরে যেতাম তাহলে আমার ভাল লাগত না, এটা আমার মুখের কথা নয়, মনের কথা।’
এশিয়া কাপে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এসেছে তা পূরণ হয়েছে, এবার জয়ী হবার পালা। তারা জয় থেকে আর এক ম্যাচ পিছিয়ে। চূড়ান্ত দল ভারত হলেও ভয় নেই বাংলাদেশের।
