টেকনাফে ৫৫০মিটার দীর্ঘ জেটির উদ্বোধন

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নবনির্মিত ৫৫০মিটার দীর্ঘ জেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত এই জেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে কক্সবাজার প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুর রহমান বদি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী মীর্জা মো: ইফতেখার আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.