সিটি নিউজ,চট্টগ্রাম : একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের একটি প্রণোদনা আনন্দ র্যালী সিইসি মোড় থেকে শুরু করে দেওয়ানহাট, বাদামতলী, বারেক বিল্ডিং, ফকিরহাট, সল্টগোলা ক্রসিং, ইপিজেড মোড়, টাইগারপাস, কদমতলী, নিউ মার্কেট, দারুল ফজল মার্কেট, জুবিলী, কাজির দেউরী হয়ে পুনরায় জিইসি মোড়ে এসে সমাপ্ত হয়। এখানে ধন্যবাদ সূচক বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, আমরা বিচারিক রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই গ্রেনেড হামলার মূল পরিকল্পক তারেক জিয়ার ফাঁসি চাই।
এই ফাঁসির দাবিতে আমরা রাজপথে আছি এবং থাকবই। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী আনজী, সহ সভাপতি মমতাজ খান, বিলকিছ কলিমউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, সম্পাদকমন্ডলীর সদস্য হাসিনা আক্তার টুনু, আয়শা আলম, হুরে আরা বিউটি, মহানগর যুবলীগের হেলাল উদ্দিন, মহানগর ছাত্রলীগের নুরুল আজিম রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল আলম আজিজ, ওসমান গণি, আবদুর রহিম শামীম, মহিলা আওয়ামী লীগের নাজমা মাওলা, ঝর্ণা বড়–য়া, আয়শা আক্তার পান্না, জিন্নাত বেগম, চেমন আরা, হোসনে আরা পারু, জেনিফা, শারমীন, মনীষা, জেবুন্নেছা, প্রমুখ।
