দিলীপ তালুকদারঃ সীতাকুন্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে সরকারের বিভিন্ন উন্নয়নের প্রচারপত্র বিলি ও নির্বাচনী গনসংযোগ করেছেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া।
এতে তিনি ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানাচ্ছেন। বাকের ভুঁইয়া বলেন, আগামী নির্বাচন পর্যন্ত কোন দলীয় কোন্দল থাকবে না। দলের ভেতর ঢুকে যারা দলকে বিভক্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
