সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২০ নেতা

0

সিটি নিউজ ডেস্কঃ ঐক্যফ্রন্টের সাথে সংলাপে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২০ নেতা অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

কাল বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে ১৪ দল। আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আইনমন্ত্রী আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমসহ সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক এমপি, জাসদ অপর অংশের মাঈনুদ্দিন খান বাদল এমপি, আব্দুর রহমান এমপি।

এর আগে গত মঙ্গলবার সংলাপে যোগ দিতে ঐক্যফ্রন্ট ১৬ জন নেতার নাম ঘোষনা করে।ড. কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে থাকবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস; নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম; গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী; জেএসডি থেকে যাবেন আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব; ঐক্য প্রক্রিয়া থেকে যাবেন সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও জাফরুল্লাহ চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.