রাঘব বোয়ালদের ছেড়ে দিয়ে শিক্ষকদের হাজিরা নিয়ে ব্যস্ত দুদক

0

সিটি নিউজ ডেস্কঃ হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যকলাপে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আদালত বলেছেন, ব্যাংকের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘব বোয়ালদের ধরে এনে ছেড়ে দিচ্ছে, আর স্কুল শিক্ষকদের হাজিরা খাতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সকালে কোচিং সেন্টার নিয়ে শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না হাজিরা খাতা নিয়ে ব্যস্ত দুদক।

দুদক দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.